কোম্পানীগঞ্জে দশম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ইয়াসমিন আক্তার লিমা (১৬) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

সোমবার রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে লিমার নানার বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। লিমা একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছবির আলী মিয়াজি বাড়ীর আবদুল হাকিমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, লিমার একই বাড়ীর নিরবের সাথে প্রেমের জেওে গোপনে বিয়ে হয়। গতকাল লিমা নিরবের বাড়ীতে অবস্থান নেন। ঘটনাটি জানতে পেরে লিমার পরিবার লিমাকে রাতে জোর করে লিমার নানার বাড়ীতে নিয়ে রাখে। এতে ক্ষুদ্ধ হয়ে পরিবারের প্রতি অভিমান করে সোমবার গভীর রাতে ঘরের আঁড়ার সাথে ওড়না দিয়ে আত্মহত্যা করে লিমা। পরে খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে নিয়ে আসে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...