কোম্পানীগঞ্জে পুকুরের কচুরিপানা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানি সেচ দিতে গিয়ে কচুরিপানার ভিতরে অজ্ঞাত (৪০) লাশ দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

শুক্রবার (১৩ মার্চ) ৮টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেহেরুন্নেসা হাই স্কুলের পাশে পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নুর আলম মামুন জানান, পুকুরটিতে সেচ চলাকালীন সময়ে সকালে হঠাৎ কচুরিপানার ভিতরে লাশটি উপুড় অবস্থায় দেখা যায়। পরে আমরা পুলিশকে খবর দিই। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি। এখন পর্যন্ত এলাকায় কোনো মিসিংয়ের খবর কানে আসেনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো পরিচয় শনাক্ত হয়নি। লাশের ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে জনকল্যাণ পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবুল...

বসুরহাট–মাইজদী রুটে বাস না চলার পেছনে কি উদাসীনতা, নাকি স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব!

নোয়াখালীর বসুরহাট থেকে সোনাপুর হয়ে মাইজদি কোর্ট পর্যন্ত সড়কটি...

কোম্পানীগঞ্জে কৃষকের মাঝে আউশের বীজ ও সার বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা...

কোম্পানীগঞ্জে তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পরীক্ষা উপকরণ বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন...