কোম্পানীগঞ্জে বিএনপি নেতা তোতা হত্যা মামলায় গ্রেফতার আরও ১

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যা মামলা আজিজুল হক খোকন (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে চরএলাহী ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজিজুল হক খোকন (৫০) চরএলাহী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত জয়নাল আবেদীনের ছেলে। সে বিএনপি নেতা তোতা হত্যা মামলায় এজাহারের ৭ নং আসামী ও চর এলাহী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকের বড় ভাই।

এর আগে গত ৬ অক্টোবর একই মামলায় বিএনপির ৭ নেতাকর্মী কারাগারে পাঠানোর নির্দেশ দেয় নোয়াখালীর বিচারিক আদালত। কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, গ্রেফতারকৃত খোকনকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৯টায় চরএলাহী বাজারের নুরুল হুদার ফলের দোকানে বসা অবস্থায় সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আবদুল মতিন তোতার ওপর হামলার ঘটনা ঘটে। এতে তোতা গুরুত্বর আহত হয়। আহত তোতাকে উদ্ধার করে নোয়াখালী থেকে রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হলে ৪দিন চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ আগস্ট শুক্রবার তোতা মৃত্যুবরণ করে। এঘটনায় চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ইসমাইলসহ ৩১ জনকে আসামী করে মামলা দায়ের করে তোতার ছেলে মো. ইসমাইল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...