কোম্পানীগঞ্জে মটরসাইকেল চাপায় গৃহবধু নিহত

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন।

শনিবার(২ জানুয়ারী)  রাত সাড়ে ৮টার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের লোহারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজা খাতুন(৫৫) শাহজাদপুর গ্রামের বাদশা মিয়া পণ্ডিতবাড়ির তোফাজ্জেল হকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, লোহারপুলসংলগ্ন মেয়ের শ্বশুরবাড়ি থেকে রাতে নিজ বাড়ি শাহজাদপুর ফিরছিলেন ফিরোজা। লোহারপুল বাজার এলাকায় কবিরহাট-বসুরহাট সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল ফিরোজাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি বলেন,ঘটনাটি আমরা অবগত। অভিযোগ পেলে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহত, পরকীয়াজনিত বিরোধের অভিযোগ; বাংলাদেশি এক ব্যক্তির ছবি প্রকাশ

কোম্পানীগঞ্জ( নোয়াখালী) প্রতিনিধি:ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে...

বসুরহাটে আবারো দুই হোটেলকে ৩৫ হাজার টাকা জরিমানা করলো নির্বাহী ম্যাজিস্ট্রেট

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনা...

কোম্পানীগঞ্জে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর...

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...