কোম্পানীগঞ্জ (নোয়াখালী)সংবাদদাতা:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি ইলিশ ও পোয়া মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় পাঁচ জেলেকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, পুলিশ, আনসার ও কোস্টগার্ডের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জব্দ করা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান, নোয়াখালীর জেলা মৎস্য কর্মকর্তা, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা, কোম্পানীগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা আশ্রাফুল ইসলাম সরকার ।
মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন সুরক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা হয়।
কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ জেলেকে জরিমানা, জাল পুড়িয়ে ধ্বংস
Date:

