কোম্পানীগঞ্জে মৎস্য পক্ষ দিবস পালিত

Date:

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য পক্ষ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সরকার। বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল কাউসার খান, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশারফ হোসেন, উপজেলা বিএনপি নেতা আনিসুল হক ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রকল্প ব্যবস্থাপক গোলামুর রহমানসহ অন্যরা।
বক্তারা মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, মাছের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্য খাতের সঙ্গে সম্পৃক্তদের আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিভিন্ন ক্ষেত্রে ভালো কৃতিত্ব অর্জনকারী কয়েকজন মৎস্যচাষিকে সম্মাননা দেওয়া হয়। তাঁদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বাবা-মা হারানো তাসফিয়াকে আগলে রাখেন চাচা, জিপিএ-৫ পাওয়া সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প

হাতিয়া প্রতিনিধি:নানা প্রতিকূলতা আর অভাব-অনটনের সঙ্গে লড়াই করে বড়...

ইতালিতে নৃশংস হত্যার শিকার বাবুল-স্ত্রী-কন্যা ৫১ দিন পর দেশে দাফন, এখনো অধরা অভিযুক্ত

নোয়াখালী প্রতিনিধি:ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার নোয়াখালীর কোম্পানীগঞ্জের...

কর্ণেল তাহের’র ৫০তম হত্যা দিবস পালন করেছে জাসদ

মহানগর প্রতিনিধি:জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটি শহীদ কর্নেল...

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ

টাইম ডেস্ক:আর্জেন্টিনাকে হারিয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ...