কোম্পানীগঞ্জে যাত্রী সেজে সিএনজি অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টা

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে যাত্রী সেজে সিএনজি চালিত অটোরিক্সা ছিনতাইয়ে চেষ্টা করেছে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার চর পার্বতী ইউনিয়নের ঘোড়ার টেক নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার বসুরহাট বাজারের হাসপাতাল গেইট থেকে ৪জন ছিনতাইকারী যাত্রী সেজে চৌধুরী হাট যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর ৪ ছদ্মবেশী ছিনতাইকারী সিএনজি চালক চান মিয়াকে আক্রমণ করে। এ সময় সিএনজি চালককে ছিনতাইকারীরা ব্লেড দিয়ে হাতের বিভিন্ন জায়গায় আঘাত করে এবং বেধড়ক মারধর করে। পরে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে আহত অবস্থায় সিএনজি চালক চান মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে শ্রমিক নেতারা।  চান মিয়া উপজেলার মুছাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাংলা বাজার এলাকার আবু নাছের’র ছেলে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে ‎গণভোট প্রদানে অবহিতকরণ সভা

নোয়াখালী প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের প্রচার ও...

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নোয়াখালী প্রতিনিধি:বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...

নোয়াখালী বিভাগ চাই

বিভাগ চাই বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই উন্নয়নের সেরা...

নোয়াখালী-৫ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ১১

নোয়াখালী প্রতিনিধি :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট...