কোম্পানীগঞ্জে সম্পত্ত্বির জন্য আপন ছোটবোনকে কুপিয়ে জখম

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে সম্পত্ত্বির জন্য আপন ছোট বোনকে কুপিয়ে আহত করেছে পাষণ্ড বড় ভাই আনোয়ার হোসেন টিপু। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বেলা ১ টায় উপজেলার মুছাপুর ইউনিয়নের চৌধুরী বাজার দালাল বাড়ীতে এ ঘটনা ঘটে।

থানায় দায়েরকৃত অভিযোগের সুত্রে জানা যায়, সম্পত্তির ভাগ-বাটোয়ারা এবং বোনের সম্পত্তি অভিযুক্ত টিপুকে লিখে দিতে আপন ছোট বোন ইদ্রিছিয়া মাদ্রাসার শিক্ষিকা শামছুন নাহার শাবানাকে বিশ্রি ভাষায় গালাগালি এবং একপর্যায়ে অভিযুক্ত টিপু তার হাতে থাকা কিরিছ দিয়ে ছোট বোনকে কুপিয়ে মারাত্ত্বক আহত করে। ঘটনায় তার বাবা-মা বাঁধা দিলে অভিযুক্ত টিপু তার বাবা আবদুল গোরফানকে গলা চেপে হত্যার চেষ্টা করে। ঘটনার পর আহত শাবানাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আহত শাবানা।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, আভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...