কোম্পানীগঞ্জে সাঁতার শিখতে পুকুরে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

Date:

 এএইচএম মান্নান মুন্না :


কোম্পানীগঞ্জে  সাঁতার শিখতে নেমে ডুবে প্রিতম সূত্রধর (১৫) নামে এক স্কুল ছাত্রের  মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগষ্ট) দুপুর দেড়টায় উপজেলার বসুরহাট এএইচ সি সরকারী উচ্চ বিদ্যালয়ের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে  জানাযায়, প্রিতম সূত্রধর তার সমবয়সি চাচতো ভাইসহ কয়েকজনকে নিয়ে বসুরহাট এ এইচ সি সরকারী উচ্চ বিদ্যালয়ের পুকুরে সাঁতার শিখার জন্য পানিতে নামে এ সয়য়ে তার সাথে ছিল প্লাস্টিকের বোতল। হাতে থাকা বোতলটি  হাত থেকে ছিঁটকে গেলে মুহূর্তের  মধ্যে  সে পানিতে ডুবে যায়। এ সময়ে তার সহপাঠীরা  চিৎকার করলে তাকে পানি থেকে ভাসমান অবস্থায়  উদ্ধার করে। পরে তাকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার  তাকে  মৃত ঘোষণা করেন।
প্রিতম সৃৃূত্রধর বসুরহাটের ফার্ণিচার ব্যবসায়ী  বেণু সূত্রধরের ছোট ভাই স্বপন সূত্রধরের বড় ছেলে ও বসুরহাট এ এইচ সি সরকরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর  বিজ্ঞান বিভাগের  ছাত্র।
এ ব্যাপারে পুলিশ প্রাথমিক সুরতহাল তদন্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...