কোম্পানীগঞ্জে ৩টি দেশীয় তৈরী অস্ত্র ও ২০ রাউণ্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ

Date:

নোয়াখালী প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের চর বালুয়া ৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩টি দেশীয় তৈরী অস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ (শিসা) উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার( ২০ জানুয়ারি) ম সন্ধ্যার
দিকে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিমের নেতৃত্বে এসআই সুমন চন্দ্র দাস সহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বাড়ি থেকে দুইটি দেশীয় তৈরি এক নলা বন্দুক একটি এলজি এবং ২০ রাউন্ড বন্দুকের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় বাড়িতে অবস্থান করা নুরুজামান (৩০) নামের এক যুবক কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম বলেন, চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব আগ্নেয়াস্ত্র মজুদ করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...