কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) পুনর্গঠন

Date:

নুর উদ্দিন মুরাদ,বিশেষ প্রতিনিধি :: সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) পুনর্গঠন করা হয়েছে। নয় সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদের এ কমিটি সম্প্রতি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত এ কমিটিকে গত ২৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক), চট্রগ্রাম বিভাগীয় পরিচালক মো. মাহমুদ হাসান অনুমোদন দেন।

এ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন যথাক্রমে আবু নাছের পৌর উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আমির হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী তাজ উদ্দিন শাহীন।

কমিটির অন্যান্যদের পদে মনোনীতরা হচ্ছেন, সহ-সভাপতি কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন।  এছাড়া  পাঁচটি সদস্য  পদে মনোনীতরা হলেন চরকাঁকড়া পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমা বেগম,ব্যবসায়ী নুরুল করিম শাহজাহান,সিরাজপুর পিএল একাডেমীর সিনিয়র শিক্ষক এনায়েত উল্যাহ,চর ফকিরা ইউনিয়নস্থ আনোয়ার শাহাদাত রিয়াজ, ব্যবসায়ী আশরাফুল আলম।

উল্লিখিত পুনর্গঠিত কমিটি চলতি ২০২০ সালের ৩০ জুলাই হতে আগামী তিন বছর দায়িত্ব পালন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...