কোম্পানীগঞ্জ সহ শেষ ধাপে ১৩৮ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

Date:

নিউজ ডেস্ক :: আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ও শেষ ধাপে কোম্পানীগঞ্জের ৮টি ইউনিয়নসহ ১৩৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

ইউপি ভোটের তফসিল থেকে জানা গেছে, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১২ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি।

ইতোমধ্যে চার ধাপে তিন হাজারের বেশি ইউপি নির্বাচন সম্পন্ন করেছে ইসি। পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে ভোটগ্রহণ হবে আগামী ৫ জানুয়ারি। আর ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট হবে ৩১ জানুয়ারি।

সপ্তম ধাপের ইউপি ভোটের মধ্য দিয়েই ইউপির ধারাবাহিক নির্বাচন শেষ হবে। এরপর নির্বাচন উপযোগী ইউপিগুলোতে বিচ্ছিন্নভাবে ভোট হবে।

১৩৮টি ইউপির তালিকা দেখতে ক্লিক করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...