খাদ্য ও চিকিৎসার অভাবে চাটখিলের জোড়া লাগা যমজ শিশু

Date:

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর চাটখিলে আফরোজা-শাহীনুর দম্পতির ঘরে জোড়া লাগানো দুই কন্যা শিশু জন্মগ্রহণের পর থেকে পরিবারের আর্তনাদের শেষ নেই। বর্তমানে তাদের জন্য চিকিৎসাতো দূরের কথা খাবার জোগার করতে পারছেনা হত দরিদ্র এই পরিবার।

শিশুদের বাবা শাহীনুর ইসলাম কাপড় মিলের শ্রমিকের কাজ করতেন কিন্তু দুই সন্তানকে দেখা শুনা করতে আসায় শেষ সম্ভল চাকরিটুকুও হারিয়েছেন তিনি। এতে করে তাদের আরো বিপর্যয় নেমে এসেছে। বর্তমানে তাদের জন্য প্রতিতিন দিনে একটি দুধের প্রয়োজন পড়ছে। এমতাবস্থায় নিজের সন্তানের বাঁচাতে প্রধানমন্ত্রীসহ সহৃদয় ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন জোড়া লাগানো জমজ শিশুর পিতা।’

আফরোজা সুলতানা বলেন, আমরা গরিব মানুষ। দুই সন্তানের অপারেশনের খরচ চালানোর সামর্থ্য তো দুরের কথা বর্তমানে সন্তানদের দুধ কিনার টাকাও পর্যন্ত নেই। তাই সমাজসেবা অফিসে আসছি কোন কিছুর ব্যবস্থা হয় কিনা।

চাটখিল সমাজসেবা ইউনিয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, অফিসাল ভাবে আমাদের দেওয়ার মত তেমন কিছু নেই তবে সমাজের বিত্তবানরা মানবিকতা চিন্তা করে এই জোড়া লাগা জমজ শিশুকে সহযোগিতা করেন। তাহলে অসহায় হতদরিদ্র পরিবারটি একটু ঘুরে দাড়াতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...