খাল দখলমুক্ত করতে কোম্পানীগঞ্জে উচ্ছেদ অভিযান

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের শংকর বংশি ও মাছুয়াদোনা খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সোমবার  (২০ জানুয়ারি) সকাল থেকে দিনভর বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান চলে।

এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকরী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, সহকারী ভূমি কর্মকর্তা শামীম আহম্মদসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাগণ।

বসুরহাট পৌরসভার উত্তর বাজার অংশ দিয়ে প্রবাহমান শংকর বংশি খালের সাবেক নৌকাঘাট থেকে দক্ষিণে মাছুয়াদোনা খাল অংশে কলেজ রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে প্রায় দেড় শতাধিক ভবন, বহুতল ভবন, মার্কেট, পাকা, অর্ধপাকা, কাঁচাঘর ও দোকানের অংশ বিশেষ সরকারী খাস জায়গা থেকে উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের ফলে অবৈধ দখলদারদের কাছ থেকে প্রায় ৬০-৭০শতাংশ সরকারী জমি অবৈধ দখল মুক্ত হয়েছে। উদ্ধারকৃত ভূমির বর্তমান বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা বলে সংশ্লিষ্ট্র সূত্রে জানা গেছে।

সূত্র আরো জানায়, সরকারী খাস জায়গা থেকে এবং খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...