গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

Date:

নোয়খালী প্রতিনিধি:

ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী হাতিয়ার ১৯ জেলেকে মাছ ধরার ট্রলারসহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৫ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গত ৮ জুলাই এফবি মা-২ নামক একটি ফিশিং বোট ১৯ জন জেলেসহ হাতিয়া থেকে মাছ ধরার জন্য সাগরে যায়। ১৩ জুলাই ইঞ্জিন বিকল হয়ে বোটটি সমুদ্রে ভাসতে থাকে। দুই দিন পর ১৫ জুলাই মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসেন তারা। আজ সকাল ১০টায় বোটের এক জেলে কোস্ট গার্ডকে বিষয়টি অবহিত করে।

তথ্য পেয়ে তাৎক্ষণিক কোস্ট গার্ড স্টেশন ভাসানচর ও অপারেশন সুরক্ষায় নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে চট্টগ্রামের নরম্যান্স পয়েন্ট থেকে পশ্চিমে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল হওয়া বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। একইসঙ্গে সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় জনগণের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কর্ণেল তাহের’র ৫০তম হত্যা দিবস পালন করেছে জাসদ

মহানগর প্রতিনিধি:জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটি শহীদ কর্নেল...

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ

টাইম ডেস্ক:আর্জেন্টিনাকে হারিয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ...

স্পেন’র তারকা “রদ্রি” কেন গোল্ডেনবল পেলেন!

ক্রিড়াডেস্ক: ​সবাই নিশ্চিত ছিলেন গোল্ডেন বল পাবেন লিওনেল মেসি। কিন্তু...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...