চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে অশ্লীল ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

Date:

www.noakhalitimes.com

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে নোয়াখালীর সদরে আব্দুল কাদের প্রকাশ কবির (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তার কাছ থেকে নগদ ১৩ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (৩১ মে) রাতে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাদির হানিফ গ্রামের নুরুল আমিনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (০১ জুন) সকালে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

গ্রেপ্তার আব্দুল কাদের প্রকাশ কবির নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাদির হানিফ গ্রামের মৃত আলী বাহারের ছেলে।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, ২২ মে ভুক্তভোগী নারী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগে উল্লেখ করা হয়, প্রতারণার মাধ্যমে কবির তাকে বিয়ে করা ও তার ছোট ভাইকে চাকরির প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।পরে টাকা ফেরত দেওয়ার প্রলোভন দেখিয়ে কবির তার ব্যবহৃত মোবাইলে ভুক্তভোগীর অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে। পরবর্তীতে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। পাশাপাশি আরও টাকা দাবি করে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...