চাটখিলে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি নিহত

Date:

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর চাটখিলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মনির উদ্দিন ওরফে কসাই মনির নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হাটপুকুরিয়ার ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, নিহত মনির উদ্দিন এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় ১৬টি মামলা রয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী মনিরকে রোববার গ্রেফতার করা হয়। তিনি অস্ত্র ও মাদকসহ ১৬টি মামলার আসামি। পরে তার দেয়া তথ্যমতে, অস্ত্র ও মাদক উদ্ধারে রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হাটপুকুরিয়ার ধর্মপুর এলাকার গনি মিয়ার বাড়িতে গেলে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় নিজ বাহিনীর বন্দুকের গুলিতে মনির উদ্দিন নিহত হন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, ৪ রাউন্ড গুলি, ছোরা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে রাখা হয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে ২৪৩ জন কর্ম বিরতিতে থাকা শিক্ষককে শোকজ

নোয়াখালী প্রতিনিধি:তিন দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের চলমান কমপ্লিট...

কোম্পানীগঞ্জে ফখরুল ইসলাম’র উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া

নোয়াখালী প্রতিনিধি:বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা...

নোয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার...

জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যের উপর প্রভাব:ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে অবহিতকরণ সভা

নোয়াখালী প্রতিনিধি:জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাকের...