‘ছাত্ররা আন্দোলন ও সংঘাতে না জড়িয়ে দায়িত্বশীলতার পরিচয় দেবেন’ :উপদেষ্টা মাহফুজ আলম

Date:

টাইম রিপোর্ট:
কোনো ধরনের উসকানিতে আন্দোলন ও সংঘাতে না জড়িয়ে ছাত্ররা দায়িত্বশীলতার পরিচয় দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটি হলো- ছাত্রদের নেতৃত্বে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে একটা গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। ছাত্রদের মধ্যে এখনো অনেক ধরনের আকাঙ্ক্ষা আছে, অনেক ধরনের দাবি-দাওয়া আছে। দাবি-দাওয়ার ক্ষেত্রে সম্মান রাখছে, যে আপনারা আসেন কথা বলেন। কথা বলে আমরা এগুলোর সমাধান করতে পারি। অনেকগুলো বিষয় কিন্তু দেখেছেন যে একটা সমাধানের দিকে যাওয়া যায়। সরকার কথা শুনছে। সরকার খুবই গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

মাহফুজ বলেন, যারা আন্দোলন করছেন তাদের কাছে দাবি থাকবে কারও উসকানি অথবা যে নেতিবাচক বিষয়গুলো না করে সরকাররের সঙ্গে প্রপার চ্যানেলে আসেন, কথা বলেন। সরকার আপনাদের কথা শুনতে ইচ্ছুক। আপনারা সমাধানের দিকে এগিয়ে যান। এটাই ছাত্রদের কাছে প্রত্যাশা করবো। আমরা মনে করি ছাত্ররা দায়িত্বশীলতার পরিচয় দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...