ছেলের জন্ম দিনে এতিম ছাত্রদের উন্নত মানের খাবার দিলেন কোম্পানীগঞ্জের ইউএনও

Date:

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মো: জিয়াউল হক মীর তাঁর পুত্র সন্তান জুনাইব সিনদিদ মীর (রুবাব )এর জন্মদিন উপলক্ষে ৭০ জন এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করলেন ।

উপজেলা নির্বাহী অফিসার মো: জিয়াউল হক মীর  ৪ জানুয়ারী রাত ৯ঘটিকায় রামপুর ইউনিয়নের তমিজ উদ্দীন পাটোয়ারী জামে মসজিদ সংলগ্ন দারুল উলুম ইসলামী মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীদের মাঝে এ উন্নত খাবার খাওয়ালেন ।আয়োজন স্থলে উপস্থিত থেকে তিনি নিজে হেটে হেটে এতিম শিশুদের খাবার প্লেটে -প্লেটে ভাত ,গরুর মাংস,ডাল ,ডিমসহ অন্যান্য খাবার আইটেম গুলি তুলে দেন ।

অপর দিকে তিনি নিজেই আনন্দ ,উৎসবে এক সাথে মাদ্রাসার শিক্ষক ,পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে খাবার খেলেন ।

ছোট্ট অসহায় শিশুদের নিয়ে একজন ইউএনও ছেলের জন্ম দিনে উন্নত মানের খাবার পরিবেশন করায় এলাকার মানুষ এক ভিন্ন অভিজ্ঞতা মনে করেন ।একজন মাঠ প্রশাসনের কর্মকর্তা এমন আয়োজন দেখে এলাকার  মানুষ খুবেই মুগ্ধ হন ।

অপর দিকে মা -বাবা হারা ও অভিভাবকহীন  এসব শিশুদের দায়িত্ব নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার মো:জিয়াউল হক মীর , মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্যদের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং সমাজের বিত্তবান, ও দানশীল ব্যক্তিদের সাহয্য সহযোগিতার হাত বাড়ি দেয়ারও আহ্ববান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

দারুল উলুম আল – ইসলামীয়া মাদ্রাসা বামনী’র মজলিসে আমেলা’র নতুন কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী...

নিরাপদ অভিবাসন বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা ও চেক বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ...

দারুল উলুম আল – ইসলামীয়া মাদ্রাসা বামনী’র মজলিসে আমেলা’র নতুন কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী...

বসুরহাটে ৪ সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীকে মোবাইল কোর্টে জরিমানা

কোম্পনীগঞ্জ প্রতিনিধি:ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বসুরহাটে ৪...