জয়নাল হাজারীর মৃত্যুতে ফেনীতে বিএনপির জনসভা স্থগিত

Date:

ফেনী সংবাদদাতা :: আলোচিত রাজনৈতিক নেতা ও ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর মৃত্যুতে ফেনী জেলা বিএনপির পূর্বঘোষিত জনসভা স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মঙ্গলবার বিকেলে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ওয়াপদা মাঠে জনসভার কথা ছিলো। এ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি ছিল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।

কিন্তু বিকেল সাড়ে ৫টার দিকে ফেনীর সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর মুত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ফেনীতে সর্বস্তরের মানুষ শোকাহত হয়ে পড়ে। সার্বিক দিক বিবেচনায় বিকেলে জয়নাল হাজারীর জানাজায় নেতাকর্মীদের অংশ গ্রহণের সুবিধার্থে বিএনপির জনসভা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকালে বিএনপির জরুরি সভা শেষে পুনরায় জনসভার তারিখ নির্ধারণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে ‎গণভোট প্রদানে অবহিতকরণ সভা

নোয়াখালী প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের প্রচার ও...

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নোয়াখালী প্রতিনিধি:বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...

নোয়াখালী বিভাগ চাই

বিভাগ চাই বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই উন্নয়নের সেরা...

নোয়াখালী-৫ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ১১

নোয়াখালী প্রতিনিধি :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট...