জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কোম্পানীগঞ্জে মাছের পোনা অবমুক্তকরণ

Date:

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
১৮আগস্ট (সোমবার) সকাল ১১ঘটিাকায় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।

উদ্বোধন পূর্বে উপজেলা মৎস্য অফিসার আশরাফুল ইসলাম সরকার’র সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম,এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাম্মৎ শাপলা বিনতে পুতুল,উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ মাইন উদ্দিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না,উপজেলা ভেটেরিনারী সার্জন সজিদ কাওসার খানসহ প্রশাসন’র অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার আশরাফুল ইসলাম সরকার বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা পরিষদ পুকুর, বিভিন্ন স্কুল,কলেজ পকুরসহ জলাশয়ে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...