টানা চতুর্থ বার সাংসদ হলেন ওবায়দুল কাদের 

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : : নোয়াখালী -৫ আসনে  (কোম্পানীগঞ্জ -কবিরহাট)  আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ওবায়দুল কাদের টানা চতুর্থ বারের মতো বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ১৩২ টি কেন্দ্রের ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।

১৩২টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফল শেষে ওবায়দুল কাদের (নৌকা) প্রতীক পেয়েছেন ১৮১,২৭৯ ভোট,   জাতীয় পার্টি থেকে  ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ ( লাঙ্গল) প্রতীক, ৯,৭০২ভোট,  জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদ থেকে  সাংবাদিক মকছুদের রহমান মানিক (মশাল) প্রতিক ২,১৩২, ইসলামী ফ্রন্ট থেকে মোহাম্মদ শামছুদ্দোহা (চেয়ার) প্রতীক ১,৪৯৩ ভোট ও সাংস্কৃতিক মুক্তিজোট শাকিল মাহমুদ চৌধুরী (ছড়ি) প্রতীক ২,১৩২ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার ৪ লক্ষ  ৪৯ হাজার ৭৭ জন।(কোম্পানীগঞ্জ ও কবিরহাট  উপজেলার ) সহকারী রিটার্নিং ও নির্বাহী অফিসার  বেসরকারি ভাবে  ওবায়দুল কাদের (নৌকা) প্রতীককে বিজয়ী ঘোষণা করেন। 

এখবর পেয়ে নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা এলাকায় আনন্দ মিছিল বের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি ফখরুল ইসলাম

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত...

ভোট হোক বিবেকের, নেতৃত্ব হোক সৎ মানুষ’র

সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচন কেবল একজন জনপ্রতিনিধি...

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে গ্রেপ্তার ৬

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে ছয় ডাকাতকে গ্রেপ্তার...

উন্নয়নের পথে বাংলাদেশের অন্তর্নিহিত সংকট

সকল দেশে যেখানে অগ্রগতি, বাংলাদেশে কেন বাড়ে অবনতি?”—প্রশ্নটি কঠিন,...