ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাবেক শিবির নেতার মৃত্যু

Date:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাবেক শিবির নেতার মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুনীরুল ইসলাম বকুল (৬২) নামের সাবেক এক ছাত্রশিবির নেতা মারা গেছেন।
সোমবার রাত পৌনে নয়টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মুনীরুল ইসলাম বকুল উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোজাফফর মাস্টার বাড়ির মোজাফফর মাস্টারের ছেলে। তিনি ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত নোয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে তিনি ঢাকার পল্টন এলাকায় জামায়াতে ইসলামীর জিপিও ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করেন।
মুনীরুল ইসলামের ছেলে ও টাইফুন শিল্পীগোষ্ঠীর সহকারী পরিচালক সাইয়্যেদুল ইসলাম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর মুনীরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর হার্ট অ্যাটাক হয়।
সাইয়্যেদুল ইসলাম বলেন, পরে তাঁর লিভারে সংক্রমণ দেখা দেয়। একপর্যায়ে সংক্রমণ মস্তিষ্কেও ছড়িয়ে পড়ে। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

রিজভীর সঙ্গে ১২ দলীয় জোটের মতবিনিময়

টাইম ডেস্ক:দেশের চলমান সংকট ও ১২ দলীয় জোটের করণীয়...

কোম্পানীগঞ্জে যোগিদিয়া যুব সংঘের বিজয়া সম্মিলন, শিক্ষার্থীদের সংবর্ধনা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতিমা বিসর্জনের পর দশমী সন্ধ্যায়...

নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের নতুন সেন্টার উদ্বোধন

স্বাস্থ্য ডেস্ক :: সবার জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও মানসম্মত...

সুফ্ফা মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের সুফ্ফা মডেল মাদরাসায়...