দলীয় কার্যালয় নির্মাণের জন্য শেখ হাসিনার নামে জমি কিনলেন এমপি ইব্রাহিম

Date:

www.noakhalitimes.com

সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর চাটখিল উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে জমি কিনেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। এই জমিতে আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৬ মে) উপজেলার নুর জাহান বেগম নামে এক মহিলা থেকে ৭০ লাখ টাকা দিয়ে ছয় শতাংশ জমি কেনেন তিনি।

জানা গেছে, স্থানীয় চাটখিল সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা দলিলে জমির গ্রহীতা হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নাম ব্যবহার করা হয়েছে।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি নিজেই সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন থেকে চাটখিল উপজেলায় আওয়ামী লীগের নিজস্ব ভবন নেই। এজন্য আমি ব্যক্তিগত তহবিল থেকে ৭০ লাখ টাকা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই ছয় শতাংশ জমি কিনেছি। একটি সুন্দর ও নান্দনিক পরিবেশে উপজেলা সদরে দলীয় অফিস নির্মাণ করা হবে।

শিগগির সেখানে দলীয় অফিসের কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...