দুর্গাপূজার নবমীতে শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপি নেতা বাহাদুর

Date:

নোয়াখালী প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজার নবমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থী এবং বিএনপি নেতা নূরুল আফসার বাহাদুর।

বুধবার (১ অক্টোবর) কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে দিনব্যাপী পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি ১৩টি পূজামণ্ডপে গিয়ে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

শুভেচ্ছা বিনিময়ের সময় বাহাদুর বলেন, “দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ। আমরা কখনও সংখ্যাগুরু-সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করি না।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনে দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হলে আমি আপনাদের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”

পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি তিনি পাটোয়ারী হাট ও চাপরাশিরহাট বাজারে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...