নোয়াখালীতে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত, আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬

Date:

বিশেষ প্রতিবেদক :: নোয়াখালীতে নতুন করে আরও তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬ জন। এদের মধ্যে মারা গেছেন দুইজন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনজন।

রোববার (১০ মে) সকালে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৬ মে নতুন আক্রান্তদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। শনিবার (৯ মে) রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের এক ব্যাংক কর্মকর্তা, সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ভাংতি গ্রামের এক মাদরাসা শিক্ষক ও কোম্পানীগঞ্জে উপজেলার বসুরহাট পৌরসভার এক ব্যক্তি রয়েছেন।

সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান বলেন, নতুন আক্রান্তরা জ্বর ও কাশিতে ভুগছিলেন। খবর পেয়ে তাদের বাড়িতে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...

চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান জামাল বাহার

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে...

কোম্পানীগঞ্জে ৯৭.৬৯ বিসিএফ গ্যাসের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হবে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ...