নোয়াখালীতে আরও ১৯ জন করোনা আক্রান্ত, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৭

Date:

সেদর (নোয়াখালী) সংবাদদাতা ::  নোয়াখালীতে নতুন করে আরও ১৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৭ জন। শুক্রবার (১৫ মে) সকাল ১১ টায় দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান।

তিনি বলেন, গত ১৩ মে যাদের নমুনা সংগ্রহ করি পরে ১৪ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৭ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৭৬ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন। ১১ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন । ৩ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন

তিনি আরও বলেন,শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিল। এমন খবরের ভিত্তিতে তাদের বাড়ীতে স্বাস্থ্য কর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ  আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি ফখরুল ইসলাম

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত...

ভোট হোক বিবেকের, নেতৃত্ব হোক সৎ মানুষ’র

সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচন কেবল একজন জনপ্রতিনিধি...

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে গ্রেপ্তার ৬

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে ছয় ডাকাতকে গ্রেপ্তার...

উন্নয়নের পথে বাংলাদেশের অন্তর্নিহিত সংকট

সকল দেশে যেখানে অগ্রগতি, বাংলাদেশে কেন বাড়ে অবনতি?”—প্রশ্নটি কঠিন,...