নোয়াখালীতে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীতে লকডাউন না মানায় সংক্রমন বাড়ছে। একদিনে নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু ও নতুন করে ৩৭ জন শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃত্যু ২৮ জন ও আক্রান্ত ১০০১ জন।

রবিবার ৭ জুন সকাল ১১টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান। তিনি বলেন, গত ৪ ও ৫ জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ৬ জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।

আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩৮ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৭৬৮ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। ১৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ২৮ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি আরও বলেন, শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিল। এমন খবরের ভিত্তিতে তাদের বাড়িতে স্বাস্থ্য কর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে।

নোয়াখালীর করোনা আক্রান্ত সংখ্যা উপজেলা ভিত্তিক তথ্য: বেগমগঞ্জে সর্বোচ্চ- ৪৫৫ জন, সদরে-২৩৬ জন, চাটখিলে-৭১ জন, সোনাইমুড়ীতে ৫৫ জন, কবিরহাটে ৭৫ জন, কোম্পানীগঞ্জে ৯ জন, সেনবাগে ৬৬ জন, হাতিয়া ৬ জন ও সুবর্ণচরে ২৮ জনসহ মোট জেলায় ১০০১ জন আক্রান্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...