নোয়াখালীতে ধর্ষিতার স্বামীকে এসিড নিক্ষেপ

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ধর্ষণের শিকার এক নারীর স্বামীর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ ওঠেছে। রবিবার দিবাগত রাত দুইটার দিকে সুবর্ণচর উপজেলার চর বাগ্যা গ্রামে এ ঘটনা ঘটে। এসিডে নিক্ষেপের শিকার ব্যক্তির নাম নাছির উদ্দিন। তিনি ওই গ্রামের নেজাম উদ্দিনের ছেলে। 

আহত নাছির উদ্দিনের মা জানান, রবিবার দুপুরে জেলা শহর মাইজদীর নোয়াখালী প্রেসক্লাবের সামনে নির্যাতনের বিরুদ্ধে অন্যান্যদের সঙ্গে নাছিরও মানববন্ধনে অংশ নেয়। সেখান থেকে বিকালে বাড়ি গেলে ধর্ষণের মামলার আসামি ও তার লোকজন নাছিরসহ পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দেয়। এক পর্যায়ে রাতে নাছির প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠলে তাকে সন্ত্রাসীরা এসিড মেরে ৬-৭ জন দৌড়ে পালিয়ে যায়। এ সময় নাছির ৩-৪ জনকে চিনতে পারে। পরে নাছিরকে উদ্ধার করে রাতেই নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানান, নাছির বর্তমানে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বুক, হাত ও উরুসহ শরীরের ৯ শতাংশ ঝলসে গেছে। তবে শংকামুক্ত রয়েছে নাছির। 

উল্লেখ্য, নোয়াখালীর সুবর্ণচরের গত ২ মে উত্তর বাগ্যা গ্রামে গোপনে গোসলের ভিডিও ধারণ করে ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়ে তার স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ করে নাছির। ঘটনায় অভিযুক্ত জয়নাল নামে একজনকে আসামি করে আদালতে মামলা দিলে, বাদীর পরিবারের বিরুদ্ধে উল্টো টাকা আত্মসাতের মিথ্যা মামলা ও সাক্ষীদের এলাকা থেকে বিতাড়িত করার হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করছে নাছিরের পরিবার। শুধু বাদী ও তার পরিবারকে নয়, মামলায় স্বাক্ষী হওয়ায় হুমকির সম্মুখিন হচ্ছেন স্বাক্ষীরাও। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

উন্নয়নের পথে বাংলাদেশের অন্তর্নিহিত সংকট

সকল দেশে যেখানে অগ্রগতি, বাংলাদেশে কেন বাড়ে অবনতি?”—প্রশ্নটি কঠিন,...

নোয়াখালী-৫ আসনে সড়কের দুরবস্থা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন

মোহাম্মদ উল্যা,বিশেষ প্রতিনিধি: স্বাধীনতার পর থেকে নোয়াখালী-৫ আসনের রাজনীতিতে একটি...

ডেঙ্গু: মশার বিরুদ্ধে যুদ্ধ নয়,পরিষ্কার-পরিচ্ছন্নতা হোক আমাদের অঙ্গীকার

মোহাম্মদ উল্যা:ডেঙ্গু এখন আর কেবল মৌসুমি জ্বর নয়; এটি...

১৮ মাসের মেয়েকে রেখেনোয়াখালীতে সামরিক মর্যাদায় পিয়াসের দাফন

নোয়াখালী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ...