নোয়াখালীতে নিয়ন্ত্রন হারিয়ে বাস খালে, আহত ১২

Date:

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর সেনবাগে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ১২ যাত্রী আহত হয়েছেন। 

স্থানীয়দের ভাষ্যমতে সেনবাগ রাস্তার মাথার পশ্চিমে এবি ফুডের সামনে বেপরোয়া গতির যাত্রীবাহী সুগন্ধা পরিবহনের একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে খালে পড়ে ডুবে যায়। বাসের যাত্রীদের আত্মীয় স্বজনরা দাবী করেন, এ দুর্ঘটনায় তাদের একাধিক স্বজন এখনো নিখোঁজ রয়েছে।

সেনবাগ থানার (ইনভেস্টিগেশন) অফিসার আবদুল আলিম ঘটনাস্থল থেকে মুঠোফোনে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। বাসের ভিতরে কোন যাত্রীর লাশ পাওয়া যায়নি। তবে এ দুর্ঘটনায় নিহত এবং আহতের সঠিক কোন তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। তবে ধারণা করছি দুর্ঘটনায় ১২জন যাত্রী আহত হয়েছেন। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে খালে ডুবুরি নামানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মুক্ত কলম:ত্যাগী মানে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া নয়, যোগ্যতাই নেতৃত্বের গুণাবলি

রাজনীতিতে ত্যাগের মূল্যায়ন হওয়া উচিত সময়, ভূমিকা ও মানুষের...

সন্তানের কর্মকাণ্ডে কতটা ঝুঁকিতে রাজনৈতিক নেতার ভাবমূর্তি:

মুক্তমত: বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা, প্রভাব ও রাজনৈতিক পরিচয়কে ঘিরে বিতর্ক...

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াখালীর কৃতী সন্তান গোলাম হাবিবের সাক্ষাৎ

টাইম ডেস্ক:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কৃতী সন্তান ও চরকাঁকড়া ইউনিয়নের...

দালালমুক্ত ভূমি অফিস গড়তে সর্বোচ্চ চেষ্টা করেছি: বিদায়ী এসিল্যান্ড রুবাইয়া

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বিদায় নেওয়ার আগে...