নোয়াখালীতে পুকুরের পাশে মায়ের ঝুলন্ত লাশ, পানিতে শিশু সন্তানের

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীতে মা ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) সকালে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের কোম্পানি বাজার এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মো. মনুর স্ত্রী বিবি মরিয়ম (২৬) ও তার এক বছরের শিশু সন্তান। নিহত মরিয়ম তিন সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর পরকীয়া প্রেমের কারণে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ থেকে মরিয়মকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্বামীর পরিবারের সবাই পলাতক রয়েছে।

এ বিষয়ে সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) নবীর হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছি। মায়ের মরদেহ গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া যায়। আর শিশুটির মরদেহ পাশেই পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে তদন্ত না করা পর্যন্ত এটি হত্যা না আত্নহত্যা তা বলা যাচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাটে আবারো দুই হোটেলকে ৩৫ হাজার টাকা জরিমানা করলো নির্বাহী ম্যাজিস্ট্রেট

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনা...

কোম্পানীগঞ্জে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর...

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...