নোয়াখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২০ লক্ষ টাকার ভেজাল ঔষধ জব্দ, ১জনের কারাদন্ড

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নোয়াখালী জেলা কার্যালয়ের কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে নোয়াখালীর সদরের একটি অবৈধ ওষুধ কারখানায় অভিযান চালিয়ে ২০ লক্ষ টাকার ঔষধ জব্দ করে এবং একজনকে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নোয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের আইযুবপুরে কিডনী রোগের ঔষধ কারাখানায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আদালত পরিচালনা করেন, সুধারাম থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে ২০ লক্ষ টকার অবৈধ কিডনী রোগের ওষুধ জব্দ করা হয় এবং একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। দন্ডাদেশ প্রাপ্ত সালহ উদ্দিন মাহমুদ (৬০) সদর উপজেলার রামকৃষপুর এলাকার মৃত জয়নাল আবদীন’র ছেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...