নোয়াখালীতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় তিন পরিবহন’র জরিমানা

Date:

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী থেকে ঢাকা রুটের যাত্রীদের বাসভাড়া ৫১ টাকা বেশি নেওয়ায় তিনটি পরিবহনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আগের নির্দেশ অমান্য করায় দুই কাউন্টার ব্যবস্থাপককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে মাইজদীর নতুন বাসস্ট্যান্ডের হিমাচল, লাল সবুজ ও একুশে পরিবহনের কাউন্টারে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নোয়াখালী-ঢাকা রুটে সরকার নির্ধারিত বাসভাড়া ৪৪৯ টাকা। কিন্তু পরিবহনের কাউন্টারগুলো ৫০০ টাকা করে আদায় করার অভিযোগ আসে। পরে অভিযানে গিয়ে এর সত্যতা পেয়ে ওই তিন পরিবহনকে ৩০ হাজার টাকা জরিমানা এবং আগের নির্দেশ অমান্য করায় লাল সবুজ ও হিমাচল কাউন্টারে ব্যবস্থাপককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন হিমাচল এক্সপ্রেসের ব্যবস্থাপক শান্ত চন্দ্র দে এবং লাল সবুজ পরিবহনের ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে পরিবহন মালিকদের যোগসাজশে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন নোয়াখালী জজকোর্টের আইনজীবী সামসুল ফারুক।

তিনি বলেন, ঢাকা রুটে প্রতিদিন ১০ হাজারের বেশি যাত্রী চলাচল করে। ভাড়া কমানোর দাবিতে আলটিমেটাম দিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিআরটিএ ও বাস মালিক সমিতিকে ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

অভিযানে নোয়াখালী বিআরটিএ কার্যালয় এবং ভোক্তা অধিকার কর্মকর্তারা ছাড়াও আনসার সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট–মাইজদী রুটে বাস না চলার পেছনে কি উদাসীনতা, নাকি স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব!

নোয়াখালীর বসুরহাট থেকে সোনাপুর হয়ে মাইজদি কোর্ট পর্যন্ত সড়কটি...

কোম্পানীগঞ্জে কৃষকের মাঝে আউশের বীজ ও সার বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা...

কোম্পানীগঞ্জে তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পরীক্ষা উপকরণ বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপিত...