নোয়াখালীতে শিশুর গলায় ছুরি ধরে ডাকাতি

Date:

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী হাতিয়া উপজেলায় বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার  (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হাতিয়া পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড চরকৈলাশ গ্রামে ডাকাতির এ ঘটনা ঘটে। এসময় মুখোশধারী ডাকাতদল ৭ম শ্রেণি পড়ুয়া এক শিশুর গলায় ছুরি ধরে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে বলে জানা যায়। ভুক্তভোগী শাহাদাত হোসেন বলেন, আমার স্ত্রী শিক্ষকতা করেন। সকালে তাকে স্কুলে পৌঁছে দেওয়ার পর জানাতে পারি আমার বাড়ি ডাকাতি হয়েছে। পরে বাড়িতে এসে দেখি আমার ঘরে থাকা ৬০/৬৫ হাজার টাকা এবং ৩ ভরি স্বর্ণ লুট হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার সময় ঘরে আমার ভায়েরার মেয়ে ৭ম শ্রেণিতে পড়ুয়া সামিয়া একা ছিল। ডাকাত দল তার গলায় ছুরি ধরে ঘরে লুটপাট চালায়। শিশু সামিয়া বলেন, ৭/৮ জন লোক মাস্ক পরে হঠাৎ ঘরে ঢুকেই তার গলায় ছুরি ধরে ভয় দেখাতে থাকে। চিৎকার দিলে মেরে ফেলার হুমকি দিয়ে লুটপাট চালায়।  এ বিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ আজমল হুদা বলেন, খবর পেয়ে আমরা এখন ঘটনাস্থলের বিভিন্ন দিক দেখেছি। অপরাধীদের ধরতে আমরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলার সকল...

ক্যাশ ভল্টের ৬০ লাখ টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত ‘এস বি...

নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন তত্ত্বাবধায়ক ক্লোজড, সিভিল সার্জনকে অতিরিক্ত দায়িত্ব

নোয়াখালী প্রতিনিধি:প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল...

কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির...