নোয়াখালীতে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক ২

Date:

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক দুজন।
নোয়াখালীতে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা করা আকরাম হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাঁর সহযোগী অ্যাডভোকেট জলিল হোসেনকেও (৩৯) আটক করা হয়। গতকাল বুধবার রাতে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হচ্ছেন, জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজুবিলী এবং সদর উপজেলার চুল্লাডগি গ্রামের বাসিন্দা।

সেনাবাহিনী থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন নাবিল রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন ও তাঁর সহযোগী মোহাম্মদ জলিল হোসেনকে আটক করা হয়।

অভিযোগ রয়েছে, আকরাম ও জলিল ভুয়া ক্যাপ্টেন পরিচয় দিয়ে নোয়াখালীর বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে মামলা মীমাংসার কথা বলে টাকা আদায় করে আসছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতিমুক্ত নয়

শিক্ষকতাও এর বাইরে নয়। একটি দেশ ও জাতি গঠনের...

মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন, ফখরুল ইসলাম এমপিকে অভিনন্দন, এলাকায় মিষ্টি বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও...

জাসদ নেতার পিতার মৃত্যুতে কেন্দ্রীয় জাসদ’র শোক

টাইম ডেস্ক:জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক...

কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি ফখরুল ইসলাম

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত...