নোয়াখালীর হাতিয়া মেঘনা নদীতে ডুবোচরে ভেসে এলো বিশালাকৃতির তিমি

Date:

নোয়াখালী প্রতিনিধি:
দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে এসেছে বিশালাকৃতির একটি তিমি।৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার কাঠালিয়া এলাকার মেঘনা নদীতে তিমিটি অবমুক্ত করা হয়। এর আগে, একই দিন সকালে উপজেলার চর আতাউরের ডুবোচরে তিমিটি দেখতে পায় স্থানীয় লোকজন। ওই সময় চরে বিশাল তিমি ভেসে আসার খবরে দেখতে ভিড় জমান সাধারণ লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে জোয়ারের পানিতে তিমি মাছটি উপজেলার চর আতাউরের ডুবোচরে ভেসে আসে। সকালে স্থানীয় জেলেরা দেখেন কাদা পানিতে প্রায় ৫০ মণ ওজনের তিমি মাছটি আটকে আছে। খবর পেয়ে কোস্টগার্ডের একদল সদস্য ঘটনাস্থলে আসে। পরে জেলেদের সহযোগিতায় তারা মাছটি উদ্ধার করে মেঘনা নদীতে ছেড়ে দেয়। বারবার

নদীতে নামিয়ে দেওয়ার পরও এটি পুনরায় তীরের দিকে চলে আসে। পরে মেঘনা নদীর গভীর পানিতে নিয়ে তিমিটি অবমুক্ত করা হয়।কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তিমিটি জীবিত অবস্থায় ছিল। তবে লেজের দিকে কিছুটা আহত ছিল। ধারণা করা হচ্ছে দলছুট হয়ে ছোট নদীতে এসে আটকা পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহত, পরকীয়াজনিত বিরোধের অভিযোগ; বাংলাদেশি এক ব্যক্তির ছবি প্রকাশ

কোম্পানীগঞ্জ( নোয়াখালী) প্রতিনিধি:ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে...

বসুরহাটে আবারো দুই হোটেলকে ৩৫ হাজার টাকা জরিমানা করলো নির্বাহী ম্যাজিস্ট্রেট

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনা...

কোম্পানীগঞ্জে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর...

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...