নোয়াখালী-৫ আসনে নির্বাচন কমিশনের নীরবতা নিয়ে জামায়াত প্রার্থীর অভিযোগ

Date:

নোয়াখালী প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী-৫ আসনে উত্তেজনা বাড়ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিরবতার অভিযোগ তুলেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এই অভিযোগ করেন।
অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, ভোটারদের ভয় দেখানো, কেন্দ্র দখলের অপচেষ্টা এবং নির্বাচনের আগেই সহিংসতার ইঙ্গিতমূলক কর্মকাণ্ড চলছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে একাধিক সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের এমন নীরবতায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগেই বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, যা আতঙ্কজনক পরিস্থিতির ইঙ্গিত দেয়। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, নির্বাচনের আগেই ককটেল ফোটানো কিসের লক্ষণ? এটি কি ভোটারদের ভয় দেখিয়ে একটি পক্ষকে সুবিধা দেওয়ার অপচেষ্টা নয়?
অধ্যক্ষ বেলায়েত হোসেন অবিলম্বে অভিযোগগুলোর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে আমরা কোনো প্রার্থীর লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...