নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট ও সদর আংশিক) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম ২৭ হাজার ৩৫৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসনের মোট ১৫৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে (পোস্টাল ব্যালটসহ) ধানের শীষের প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেলায়েত হোসেন পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৪৫৩ ভোট।

বিজয়ের প্রতিক্রিয়ায় মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনগণের দেওয়া এই রায়ের মর্যাদা রক্ষা করে এলাকার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...