পরীমণির প্রথম স্বামী ট্রাকচাপায় প্রাণ হারালো

Date:

বিনোদন ডেস্ক :
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে ট্রাকচাপায় চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার (৩৮) নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানার ওসি শাকিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইসমাইল জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। সে ঠিকাদারিসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও নিহতের ফুফাতো ভাই মাহমুদুল হাসান জানান, শুক্রবার রাতে ইসমাইল নিজ বাড়ি থেকে এলাকার ছোট ভাই মনির হোসেনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ঢাকা যাচ্ছিলেন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ইসমাইল ও মনির গুরুতর আহত হয়।

শিবচর হাইওয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

পরে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর আনুমানিক ৬.৪০ মিনিটের দিকে ইসমাইলের মৃত্যু হয়।

নিহত ইসমাইলের ফুফাতো ভাই আরও জানান, আহত মনিরকে শনিবার বেলা ১২ টার দিকে অপারেশন থিয়েটারে নিয়েছেন চিকিৎসকরা। সেখানে তার অপারেশন হওয়ার কথা রয়েছে। কোনো কোনো মিডিয়ায় মনিরের একটি পা কেটে ফেলা হয়েছে বলে ভুল তথ্য প্রচার করা হচ্ছে।

এদিকে শুক্রবার রাতেই ইসমাইলের লাশ বাড়িতে নিয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।মাহমুদুল জানান, ইসমাইল হোসেন চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ছিলেন। তবে তাদের যখন বিয়ে হয় তখন পরীমণি চিত্রনায়িকা ছিলেন না। তবে তাদের তালাকের পরে ইসমাইল আবারও বিয়ে করেছিলেন। সেই ঘরে তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...