প্যারেন্টিং কোর্স করিয়ে অভিভাবকের হৃদয়ে স্থান করে নিয়েছে ডা: মোস্তফা হাজেরা ফাউন্ডেশন।

Date:

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশে এই প্রথম সচেতন অভিভাবকত্বে গড়ে উঠতে ফ্রি প্যারেন্টিং কোর্স করিয়ে অভিভাবকের হৃদয়ে স্থান করে নিয়েছে চাটখিল ও সোনাইমুড়ির গৌরব উজ্জ্বলীত সু-পরিচিত প্রতিষ্ঠান ডা: মোস্তফা হাজেরা ফাউন্ডেশন।
শুক্রবার (২ মে) সকালে জয়াগ মহাবিদ্যালয় অডিটোরিয়ামে ব্যতিক্রমী অনুষ্ঠানে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫শ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বাংলাদেশের সর্বপ্রথম অভিভাবকদের দায়িত্বশীলতা নিয়ে প্যারেন্টিং কোর্সের যাত্রা শুরু করেন ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া, গোলাম মর্তুজা, জহিরুল ইসলাম ও গোলাম মাওলা।
ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম মর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কোর্স সম্পর্কে উপস্থাপন করেন যুক্তরাজ্য মানসিক হাসপাতালের সাবেক ডেপুটি ম্যানেজার জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যের টেলিভিশন উপস্থাপক ও স্বাস্থ্য কর্মকর্তা সুমন মাহমুদ।
কোর্সের আওতায় অভিভাবকদের দায়িত্ব, বয়স অনুযায়ী আচরণ, চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা, অন্তরীন সম্পর্ক ও আত্মউন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।
ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। সেই ধারাবাহিকতায় এ অঞ্চলের সর্বসাধারণের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালী-৫ আসনে সড়কের দুরবস্থা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন

মোহাম্মদ উল্যা,বিশেষ প্রতিনিধি: স্বাধীনতার পর থেকে নোয়াখালী-৫ আসনের রাজনীতিতে একটি...

ডেঙ্গু: মশার বিরুদ্ধে যুদ্ধ নয়,পরিষ্কার-পরিচ্ছন্নতা হোক আমাদের অঙ্গীকার

মোহাম্মদ উল্যা:ডেঙ্গু এখন আর কেবল মৌসুমি জ্বর নয়; এটি...

১৮ মাসের মেয়েকে রেখেনোয়াখালীতে সামরিক মর্যাদায় পিয়াসের দাফন

নোয়াখালী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ...

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাবেক শিবির নেতার মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাবেক শিবির নেতার মৃত্যুনোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ...