প্রবাসীকে হোমকোয়ারেন্টাইনে দেয়ায় কোম্পানীগঞ্জে গৃহবধূর ওপর হামলা, গ্রেপ্তার ১

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক ডুবাই প্রবাসীকে হোমকেয়ারেন্টাইনে দেয়ার অভিযোগে এক গৃহবধূর ওপর হামলার ঘটনা ঘটেছে। অপরদিকে, গ্রেপ্তারকৃত আসামিকে আগামীকাল আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরের দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের নুর মিয়া হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী ২জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ একজনকে বিকেলের দিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত, শেখ ওমর ফারুক বাবু সিরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আহাম্মদ উল্যার ছেলে।

ভুক্তভোগীর স্বামী রমজান আলী জানান, গত ২০ মার্চ একই বাড়ির প্রবাসী জহির আহাম্মদ দুবাই থেকে বাড়িতে আসে। খবর পেয়ে আজ দুপুরের দিকে কোম্পানীগঞ্জ থানার পুলিশ তাকে আটক করে বাধ্যতামূলক বসুরহাট পৌরসভার হোমকোয়ারেন্টাইনে দেয়। পরে ওই প্রবাসীর বড় ভাই শেখ ওমর ফারুক তাদের পরিবারকে পুলিশকে তথ্য দেওয়ার জন্য দায়ী করে তার স্ত্রী চামেলী আক্তার (৩২)’র ওপর হামলা করে বেধড়ক পিটিয়ে মাথায় গুরুত্বর জখম করে মাথা পাঠিয়ে দেয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...