প্রবাসীদের কাছে ভোট ও সহযোগিতা চাইলেন চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী

Date:

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :রাত পোহালে কোম্পানীগঞ্জে সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন ।এবার মুছাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আইয়ুব আলী ।তিনি আনারস প্রতিক নিয়ে নির্বাচনে  প্রতিদ্বন্দ্বীতা করছেন ।

নিবাচনে প্রবাসীদের সহযোগিতা ও ভোট চাইলেন হেভিওয়েট প্রার্থী আইয়ুব আলী ।

তিনি তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বলেন ,প্রবাসে থাকা আমার সকল ভাই বন্ধুরা। আপনারা যারা জীবিকার তাগিদে দূর প্রবাসে আছেন। যাদের আত্মত্যাগের বিনিময়ে টিকে আছে আমাদের অর্থনীতি, নিজের সুখ উৎসর্গ করে যারা পরিবারের সুখ কুঁড়াতে দেশান্তরী হয়েছেন তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা রইল। 

আগামী ০৭ ফেব্রুয়ারি ২০২২ অনুষ্ঠিতব্য মুছাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আপনাদের দোয়া ও ভালোবাসা প্রার্থী। আপনাদের অনুপ্রেরণা আমার পথ চলার শক্তি। 

প্রিয় প্রবাসী ভাই, বন্ধুরা। আপনাদের পরিবারপরিজনের নিরাপত্তা প্রদান, শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধ  মুছাপুর গড়ার ব্রত নিয়ে আমি মাঠে নেমেছি। আপনাদের দোয়া ও ভালোবাসা দিয়ে যদি আমাকে সমর্থন করেন তাহলে আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকবো আপনার পরিবারপরিজনের সেবায় নিজেকে উৎসর্গ করবো। 

পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। 

০৭ ফেব্রুয়ারি  আনরস মার্কায় ভোট দিন।

ফেসবুক কমেন্টস্ বক্সে অসংখ্য মানুষ তার সফলতা কামনা করে ভোট ও সহযোগিতার আশ্বাস দেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...