ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স চেয়ারম্যান’র সাথে মুছাপুর নদী ভাঙন নিয়ে  সৌজন্য সাক্ষাৎ করেন আজগর আলী

Date:

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লি:এর চেয়ারম্যান, রিয়েল এস্টেট সেক্টরের পুরোধাব্যক্তিত্ব, মেট্রো-গ্রুপের চেয়ারম্যান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য আগামী দিনের কর্ণধার মোহাম্মদ ফখরুল ইসলাম  সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি. এর সাবেক এভিপি (এস্টেট অ্যান্ড লিগ্যাল) মো. আজগর আলী।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি. প্রধান কার্যালয়ে এ সাক্ষাৎ করনে ।

কোম্পানীগঞ্জে মুছাপুর নদী ভাঙনরোধে করনীয় ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়। মো: আজগর আলী জানান, কোম্পানীগঞ্জের গণ মানুষের এখন বড় সমস্যা হচ্ছে  নদী ভাঙন। দিন দিন রাষ্ট্রের মানচিত্র থেকে কোম্পানীগঞ্জ উপজেলা ছোট হয়ে আসছে। এটি রোধ করতে না পারলে অল্প  কিছু  সময়ের মধ্যে হাজার হাজার বাড়ী ঘর, কৃষি জমি, মৎস্য খামার, রাস্তা ঘাট, সরকারি ও ধর্মীয় স্থাপনা বিলিন হয়ে যাবে। ফলে গণ মানুষের দাবী এখন নদী ভাঙন থেকে রক্ষা পাওয়া। এ নিয়ে  মোহাম্মদ ফখরুল ইসলাম’র সাথে  নদী ভাঙন রোধে আলোচনা হয়েছে। ফখরুল ইসলাম দ্রুত সময়ের মধ্যে নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...