বসুরহাটে আবারো দুই হোটেলকে ৩৫ হাজার টাকা জরিমানা করলো নির্বাহী ম্যাজিস্ট্রেট

Date:

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে দুটি হোটেলকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ছাড়া হোটেল ব্যবসা পরিচালনা এবং রান্নাঘরের অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ফেন্সী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত জানায়, হোটেলটির রান্নাঘরের ভেতরেই উন্মুক্ত টয়লেট থাকায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছিল।

একই অভিযানে লাইসেন্সবিহীনভাবে ব্যবসা পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে কবিরহাট রোড় বসুন্ধরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে একই আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত দুই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ঘটনাস্থলেই অর্থদণ্ড পরিশোধ করেছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কর্ণেল তাহের’র ৫০তম হত্যা দিবস পালন করেছে জাসদ

মহানগর প্রতিনিধি:জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটি শহীদ কর্নেল...

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ

টাইম ডেস্ক:আর্জেন্টিনাকে হারিয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ...

স্পেন’র তারকা “রদ্রি” কেন গোল্ডেনবল পেলেন!

ক্রিড়াডেস্ক: ​সবাই নিশ্চিত ছিলেন গোল্ডেন বল পাবেন লিওনেল মেসি। কিন্তু...

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...