বসুরহাট পাবলিক পাঠাগারের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

Date:

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পাবলিক পাঠাগারের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৫টায় উপজেলা প্রশাসন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পাঠাগারের কার্যক্রম, বইপড়ার অভ্যাস গড়ে তোলা এবং সমাজে জ্ঞানচর্চা বিস্তারে পাঠাগারের ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল হাই সলম কলি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বসুরহাট পাবলিক পাঠাগারের প্রধান উদ্যোক্তা মো. শাহাদাত হোসেন সোহাগ, সহসভাপতি করিমুল হক সাথী ও গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ সোহাগ এবং যুগ্ম সম্পাদক জাহিদ আল আহসান সৌরভ।
পাঠাগারের সভাপতি গোলাম কিবরিয়া বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাইসা ভূইয়া।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পাঠাগারের কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে লেখক সামছুদ্দীন মাহমুদ সম্পাদিত ‘রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও ক্ষমতার রাজনীতি: প্রেক্ষাপট বাংলাদেশ’ গ্রন্থটি উপস্থিত অতিথিদের মধ্যে পাঠাগারের পক্ষ থেকে উপহার হিসেবে বিতরণ করা হয়।
শেষে, যোগিদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় রাইসা ভূইয়াকে পাঠাগারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাটে মেয়াদোত্তীর্ণ সার-বীজ বিক্রির প্রস্তুতি, দুই ব্যবসায়ীকে জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে মেয়াদোত্তীর্ণ সার, বীজ, কীটনাশক...

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহত, পরকীয়াজনিত বিরোধের অভিযোগ; বাংলাদেশি এক ব্যক্তির ছবি প্রকাশ

কোম্পানীগঞ্জ( নোয়াখালী) প্রতিনিধি:ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে...

বসুরহাটে আবারো দুই হোটেলকে ৩৫ হাজার টাকা জরিমানা করলো নির্বাহী ম্যাজিস্ট্রেট

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনা...

কোম্পানীগঞ্জে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর...