বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হতে বাধ্য: ফখরুল

Date:

নিউজ ডেস্ক :: বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হতে বাধ্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ মে) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর খাগড়াবাড়ি বাসুদেবপুর এলাকায় যান মির্জা ফখরুল। সেখানে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনী সহিংসতায় নিহত নেতাকর্মীদের পরিবারের খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘এরই মধ্যে শ্রীলঙ্কার মতো বংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। এত পরিমাণ ঋণ গ্রহণ করা হয়েছে যে, যা দেশের জনগণের মাথাপিছু প্রায় ৪৭২ ডলারে গিয়ে ঠেকেছে। খুব শিগগির মুদ্রাস্ফীতি বেড়ে সমস্যা এত প্রকট আকার ধারণ করবে যে, সেখান থেকে বেরিয়ে আসা আর মানুষের পক্ষে সম্ভব হবে না।’

এ সময় দেশের চলমান সংকটের দায়ে ও আসন্ন ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে সরকারের পদত্যাগ দাবি করেন বিএনপি মহাসচিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ভোট হোক বিবেকের, নেতৃত্ব হোক সৎ মানুষ’র

সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচন কেবল একজন জনপ্রতিনিধি...

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে গ্রেপ্তার ৬

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে ছয় ডাকাতকে গ্রেপ্তার...

উন্নয়নের পথে বাংলাদেশের অন্তর্নিহিত সংকট

সকল দেশে যেখানে অগ্রগতি, বাংলাদেশে কেন বাড়ে অবনতি?”—প্রশ্নটি কঠিন,...

নোয়াখালী-৫ আসনে সড়কের দুরবস্থা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন

মোহাম্মদ উল্যা,বিশেষ প্রতিনিধি: স্বাধীনতার পর থেকে নোয়াখালী-৫ আসনের রাজনীতিতে একটি...