বাড়িতে বসে নববর্ষ উদযাপনের আহ্বান ওবায়দুল কাদেরের

Date:

নিউজ ডেস্ক ::বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল কামনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। বাংলা নববর্ষ ১৪২৭ সবার জীবনে মঙ্গল ও কল্যাণ বয়ে আনুক। প্রতিবছরই দেশবাসী ঐক্যবদ্ধভাবে চিরায়ত বাঙালি সাজে বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে পহেলা বৈশাখ উদযাপন করে। কিন্তু এবছর বাংলা নববর্ষ এমন একটি সময় আমাদের সামনে হাজির হয়েছে যখন ভয়ানক প্রাণঘাতী করোনাভাইরাসে মানবিক বিপর্যয়ের মুখে সমগ্র পৃথিবী, সমগ্র বাংলাদেশ।

তিনি বলেন, করোনার কোনও প্রতিষেধক-প্রতিকার না থাকায় একমাত্র শারীরিক দূরত্ব ,সামাজিক দূরত্ব এবং ঘরে থাকার শৃঙ্খলা মেনে চলাই হচ্ছে প্রতিরোধের উত্তম পন্থা। কাজেই জনসমাগম এড়িয়ে ঘরে বসে যতটা আনন্দ করা যায় করবেন। চিরায়ত বাঙালি চেতনায় বাড়িতে বসে নববর্ষ উদযাপন করার জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসী ও সর্বস্তরের জনগণকে আহ্বান জানাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...

চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান জামাল বাহার

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে...

কোম্পানীগঞ্জে ৯৭.৬৯ বিসিএফ গ্যাসের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হবে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ...