বেগমগঞ্জে মধ্যযুগীয় কায়দায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে নিজ ঘরে বিবস্ত্র করে নির্যাতন, আটক-১

Date:

বেগমগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর বেগমগঞ্জে মধ্যযুগীয় কায়দায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে নিজ ঘরে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। রোববার সকাল থেকে ঘটনার ৩২ দিনপর ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত এক যুবককে গ্রেফতার করে।

সরেজমিন গিয়ে জানা যায়, উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকার নূর ইসলাম মিয়ার মেয়ে সঙ্গে স্বামীর সঙ্গে দীর্ঘ প্রায় ৬ বছর পারিবারিক কলহের চলে আসছিল। গত ২ সেপ্টেম্বর রাতে ওই গৃহবধূকে তার স্বামী শ্বশুর বাড়িতে নিতে আসে। তারা ঘরে অবস্থান করা কালে স্থানীয় দেলোয়ারের নেতৃত্বে এলাকার, রহিম, বাদল, কালাম ও তাদের সহযোগীরা স্বামীসহ গৃহবধূকে আটক করে ব্যাপক নির্যাতন চালায়। তারা স্বামীকে বেঁধে রেখে অবৈধ সম্পর্কের কথা বলে বিবস্ত্র করে নির্যাতন করে। এসময় তার অপত্তিকর ভিডিও করে রাখে নির্যাতনকারীরা।
ঘটনার ৩২ দিনপর ৪ অক্টোবর রোববার সকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভাইরাল হলে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। টনক নড়ে স্থানীয় প্রশাসনের। দিনভর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পূর্ব একলাশপুর গ্রামের বাড়িধন বাড়ির আবদুর রহিমকে আটক করে।
এদিকে নির্যাতনের শিকার ওই গৃহবধূ বসতঘরে তালা ঝুলিয়ে পার্শ্ববর্তী উপজেলায় তার ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে।
গৃহবধূর উপর এমন বর্বর নির্যাতনকারীরা এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ ভয়ে মুখ খুলতে রাজি হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করেছেন, ওই গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ভয় ও সামাজিক লজ্জার কারণে ঘটনার ৩২ দিন পর হলেও ভুক্তভোগি পরিবারটি এনিয়ে থানায় কোন অভিযোগ দায়ের করেনি।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হারুন উর রশীদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় একজনকে আটক করেছে। ভিকটিমের ঘরে তালা ঝুলছে। ওই গৃহবধূকে তার বসত ঘরে পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...