ভাসানচরে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

Date:

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালী হাতিয়ার ভাসানচরে ৮০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে কোষ্টগার্ড গোয়েন্দা ও এপিবিএন সিভিল টিম। মঙ্গলবার বিকালে ভাসনচরের পশ্চিম পাশে সবজি ক্ষেত থেকে তাদের আটক করা হয়।

আটক দুই রোহিঙ্গা হলো ৮নং ক্লাস্টারের ৫নং বাসার মো: শামসুর ছেলে মো: ইয়াকুব (৩২) ও ২৫ নং ক্লাস্টারের ১১নং বাসার হামিদ হোসেনের ছেলে মো: তাহের (২৮)।

ভাসানচর কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে যৌথ অভিযান করে কোষ্টগার্ড ও এপিবিএন পুলিশের দুটি টিম। এসময় সন্দেহজনক ভাবে দুই রোহিঙ্গাকে আটক করে দেহ তল্লাশি করলে ৮০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে জব্দ করা ইয়াবা সহ দুই রোহিঙ্গাকে ভাসানচর থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রফিকুল ইসলাম জানান, আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে এপিবিএন পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দিয়েছে। সেই মামলায় আটক দেখিয়ে তাদেরকে হাজতে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...

বসুরহাট পৌরসভার রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর আতঙ্ক!

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী...

বসুরহাট একাডেমীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী-অভিভাবক সম্পৃক্ততা বৃদ্ধি এবং...