মনোহারী বাংলা মা

দেলোয়ার হোসেন মাসুদ

Date:

সুরের-সুরেলায় গাহিতে চাই বাংলার গান; এত মায়াবী নয়নাভিরাম বাংলা মা
সে যে প্রভুর দান।
সোনার-সোনালি মায়াভরা মাঠে ধান!
ওই মাঠে জুড়ায় কৃষাণের পরান।
রূপের রূপসি মনোহারী তাঁহার নাই তো শেষ!
আমার বাংলা মায়ের মতো তোমরা কোথাও দেখেছ দেশ?
ধর্ম বর্ণ শেষে বজায় রহিলো সাম্প্রদায়িক- সম্প্রীতি!
তাহা দেখা গেলো বন্যায়, কেউ কারো পানে রহিলো না বিদ্বেষ!
আহা-আমি চেয়েছিল এমন সোনার বাংলাদেশ।
যেথায় রহিবে সকল ধর্মের মানুষের হাতে হাত!
কেউ করিবে না কভু কাহারো সাথে সংঘাত।
সবার পরিচয় রহিবে আগে সে মানুষ,
মানুষে-মানুষে ভালোবাসা ইহা খুব দারুণ;
আহা-আমি চেয়েছিলাম বাঙালির মাঝে এমন চেতনা!
সকল ধর্মের মানুষ একই দেশে রহিবে ভ্রাতৃত্বের বন্ধন।
আহা-আমি চেয়েছিলাম এমন চেতনার বাংলাদেশ;
যেথায় সাম্প্রদায়িক রহিবে না হিংসার কভু লেশ।
আহা-আমি কহিতে পারিব আমি এক মুগ্ধ বাংলাদেশি!
আমার চোখে আমি সকল ধর্মের মানুষেরে ভালোবাসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বিদ্যুৎ বিভ্রাট ও জনস্বাস্থ্য: গভীর রাতে দুর্ভোগের নীরব আর্তনাদ

গভীর রাতে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট কেবল একটি নাগরিক সেবা...

বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতিমুক্ত নয়

শিক্ষকতাও এর বাইরে নয়। একটি দেশ ও জাতি গঠনের...

মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন, ফখরুল ইসলাম এমপিকে অভিনন্দন, এলাকায় মিষ্টি বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও...

জাসদ নেতার পিতার মৃত্যুতে কেন্দ্রীয় জাসদ’র শোক

টাইম ডেস্ক:জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক...